ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৭:২০ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ২১:১৪ পিএম
প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলপুরে ইয়াবার জন্য দাদীকে কুপিয়ে হত্যা করেছেন আপন নাতি জসিম উদ্দিন (২৬)। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত জসিমকে আটক করেছেন পুলিশ। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জসিম উদ্দিন উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া
গ্রামের বাবা মৃত মফিদুল ইসলাম ও মা মৃত জোসনা বেগমের ছেলে।
নিহত আয়েশা বেগম (৭২), তার স্বামী একই গ্রামের
মোহাম্মদ ইসলাম।
স্থানীয়রা জানান, বুধবার ৩ হাজার টাকার ইয়াবা
কিনে তার দাদির ঘরের বিছানার নিচে রাখেন।
রাত ১০টার দিকে রাতে গিয়ে ইয়াবা খুঁজে না পেয়ে
দাদীর কাছে চায়। ইয়াবা ট্যাবলেটের কথা জানে না বললে দাদি আয়েশা বেগমর সঙ্গে কথা কাটাকাটি।
এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে কোপ দেয় জসিম, এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এঘটনার পর আশপাশের লোকজন জসীমকে আটক করে থানায়
খবর দেন। পুলিশ এসে জসিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।
এছাড়াও স্থানীয়রা জানান, নিহত আয়েশা তার স্থাবর
সম্পত্তি মেয়ের নামে লিখে দেওয়ায় পূর্ব থেকে আক্রোশ কাজ করছিল জসিমের ভেতর। সে এলাকায়
মাদকসেবী হিসেবে পরিচিত।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ বলেন, “নিহত আয়েশা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়, পরে সেখান থেকে কারাগারে প্রেরণ করা হয়।"