কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৭:০৯ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ১৭:৩৪ পিএম
‘জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ গ্রহণ করেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এলজিটিআই) তিন দিনব্যাপী জেলা পরিষদের প্রশাসকদের জন্য আয়োজিত ‘জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া জেলা পরিষদের প্রশাসকদের মাঝে বৃহস্পতিবার সনদপত্র বিতরণ করা হয়। এ সময় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া সনদ গ্রহণ করেন।
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে জেলার উন্নয়নে কাজ করতে আরও সুবিধা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।