কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৫:৩০ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ২১:১৯ পিএম
প্রতীকী ছবি
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও মেয়ে নিহত হয়েছে।
রামু খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আব্দুল করিম কলোনীতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- পশ্চিম খুনিয়াপালং এলাকার আকরাম মিয়ার স্ত্রী আসমা বিবি (২৫) ও তার তিন বছরের কন্যা মোহছেনা।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বাবুল বলেন, “বন্য হাতির একটি দল ভোরে আব্দুল করিম কলোনীতে হানা দেয়। এ সময় দুই বন্য হাতির আক্রমণে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু হয়। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করেছেন।"
রামু থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।"