× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবন্ধী নবজাতককে গ্রহণে অস্বীকৃতি বাবার, পাশে দাঁড়ালেন মিরাজ আফ্রিদি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৪:১৪ পিএম

প্রতিবন্ধী শিশুটির পাশে দাঁড়ান কনটেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রতিবন্ধী শিশুটির পাশে দাঁড়ান কনটেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেছারাবাদে জন্ম নেওয়া প্রতিবন্ধী এক নবজাতক শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে মানবিকতার দৃষ্টান্ত। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটি দুইটি পা এবং একটি হাত ছাড়াই পৃথিবীর আলো দেখে।

জন্মের পরপরই শিশুটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান তার বাবা, যা পুরো ঘটনাটিকে আরও বেদনাদায়ক করে তোলে। তবে সব প্রতিকূলতাকে উপেক্ষা করে মা লিজা আক্তার সন্তানকে বুকে আগলে রাখার সিদ্ধান্ত নেন। স্বামীর নিষ্ঠুর নির্দেশ অমান্য করে তিনি শিশুটিকে নিয়ে বাড়ি ফেরেন এবং শুরু করেন এক কঠিন সংগ্রামের পথচলা।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি শিশুটির গ্রামের বাড়িতে যান। এ সময় তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে স্নেহ ও ভালোবাসা প্রকাশ করেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

শিশুটির মা লিজা আক্তার বলেন, মঙ্গলবার দুপুরে মিরাজ আফ্রিদি তার বাড়িতে আসেন। এসে তার সন্তানকে আফ্রিদি বুকে জড়িয়ে নেন। তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে তার হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। 

লিজা আক্তার আরও বলেন, মিরাজ আফ্রিদি ভবিষ্যতেও সাধ্যমতো তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির পাশে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছেন দেশ-বিদেশের অসংখ্য সহৃদয় মানুষ। সব মিলিয়ে, এক নবজাতকের কষ্টের গল্প আজ পরিণত হয়েছে মানবতা, সহমর্মিতা এবং আশার প্রতীক হিসেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা