× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৩:০৮ পিএম

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চার জন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে।

টঙ্গীর আমতলী কেরানীরটেক মাদক বস্তিতে বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, আরিফুল ইসলাম, কনস্টেবল রাকিবুল ইসলাম, এএসআই নুরে আলম ও নারী কনস্টেবল জাহানারা।

গ্রেপ্তাররা হলেন, শাহীন (৩৬), সোহেল (২৮), রায়হান (১৯), রওশন আরা (৩০), সুমি আক্তার (২৪), নূরজাহান (৫৩) এবং বিউটি আক্তার (৫৬)।

জানা যায়, গতরাতে টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক এলাকায় চিহ্নিত মাদক কারবারি রুনা বেগমের বাসার সামনে ডিবি পুলিশ অভিযানে গেলে ১০-১২ জন লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ডিবি দক্ষিণের সহকারী কমিশনার আছাবুর রহমানের টিমের দুই সদস্য গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ ৪টি সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করে।

এ অভিযানের নেতৃত্বদানকারী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন রাত সাড়ে ১২টায় টঙ্গী পূর্ব থানায় একটি প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বুধবার রাত পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার মো. আছাবুর রহমানের নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের যৌথ দল টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি আমতলী কেরানীরটেক এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায়। সেখানে একাধিক মাদক মামলার আসামি রুনা আক্তার ওরফে রুনা বেগমের বাসার সামনে উপস্থিত হয়ে আসামিদের আটকের প্রাক্কালে তারা চিৎকার-চেঁচামেচি করে লোকজন জড়ো করে ডিবি পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়।

তারা হত্যার উদ্দেশ্যে কনস্টেবল আরিফুল ইসলাম, কনস্টেবল রাকিবুল ইসলাম, এএসআই নুরে আলম ও নারী কনস্টেবল জাহানারাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

আসামিরা পুলিশের সরকারি কর্তব্যে বাধা দিতে থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৪টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। এরপর আসামিরা পালানোর চেষ্টা করলে উল্লিখিত ৭ জনকে আটক করা হয়। অন্যরা দৌড়ে পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্যদের টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা