× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতির ৬ মামলায় কারাগারে মানসিক হাসপাতালের সাবেক পরিচালক

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ২২:১৩ পিএম

ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস। ফাইল ছবি

ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস। ফাইল ছবি

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা ৬টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জান বুধবার দুপুরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মলয় কুমার দাস।

অভিযুক্ত ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস যশোর জেলার মনিরামপুর থানার কুলটিয়া এলাকার মৃত বিরাট চন্দ্র বিশ্বাসের ছেলে। বর্তমানে পাবনার দিলালপুরের স্টার এ্যাপার্টমেন্টের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঠিকাদার ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অর্থবছরে পণ্য সামগ্রীর মূল্য প্রকৃত বাজার মূল্যের চেয়ে বেশি দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। এবিষয়ে তদন্তের পর ২০২২ সালে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সাবেক সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) শহীদুল আলম সরকার বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবনার পিপি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়। অপরপক্ষে আসামির হয়ে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাদ ইকবাল লিটন ও আলী রেজা পারভেজ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা