× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ২১:৫৪ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ২১:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পটুয়াখালী জেলার কলাপাড়ায় বজ্রপাতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। উপজেলার পৃথক স্থানে বুধবার এসব ঘটনা ঘটে। 

অপরদিকে, গত কয়েকদিনের বজ্রপাতে উপজেলায় অর্ধশতাধিক গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ এবং থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

উপজেলা থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮), বেলা ২টার দিকে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে চাকামাইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামের সেতারা বেগম (৫৫), এবং একই সময় মাঠ থেকে গরু নিয়ে আসতে গিয়ে শান্তিপুর গ্রামের খালেক হাওলাদার (৫৫) বজ্রপাতে নিহত হয়েছেন। 

এছাড়াও গত কয়েক দিনে কলাপাড়া ও রাঙ্গাবালীসহ উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫০টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেয়া হয়েছে।”

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, “উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আমরা অন্তত ৫০ টি গরু বজ্রপাতে নিহত হওয়ার তথ্য পেয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরীর কাজ শেষ পর্যায়ে রয়েছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা