× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে জান্নাতুল ফেরদৌসের যোগদান

কয়রা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ২১:১৪ পিএম

কয়রা উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কয়রা উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার উপকূলীয় জনপদ কয়রা উপজেলায় দীর্ঘ সময় পর নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস। 

আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে উপস্থিত হয়ে বুধবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

গত বছর ১১ নভেম্বর সহকারি কমিশনার (ভূমি)  বিএম তারিক উজ জামান ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বদলি হয়ে চলে যান। তারপর থেকে কয়রা উপজেলায় এসিল্যাড পদটি দীর্ঘ পাঁচ মাস ১৮ দিন শূন্য ছিল। ফলে সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত নামজারি (মিউটেশন) বিবিধি কেস এবং দাপ্তরিক কাজেট জন্য চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল।
দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা দিনের পর দিন ঘুরেও তাদের সমস্যার সমাধান পাচ্ছিলেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করলেও কাজের চাপে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছিল।

যোগদান পরবর্তী সময়ে নবনিযুক্ত এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
তিনি জানান, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।  দালালের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি সাধারণ মানুষকে সেবা প্রদানের বিষয়ে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা