× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বজ্রপাতে আমতলী ও কলাপাড়ায় দুই কৃষকের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ২০:১৪ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ২১:৫৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরগুনার আমতলী ও পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ও বিকালে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আমতলী উপজেলার পুজাখোলা গ্রামের কৃষক নুরজামাল (৫৪) বৃষ্টির মধ্যে মাঠে মাছ শিকার করতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় বিকালে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

অপরদিকে, পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক খালেক হাওলাদার (৫৫) মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন হাসান সুমন জানান, হাসপাতালে আনার আগেই খালেক হাওলাদারের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিহত পরিবারের পাশে দাঁড়াতে আমরা তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা