রংপুর অফিস
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
রংপুরে বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তারাগঞ্জ
উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়ায় বুধবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাহেরা বেগম
এ গ্রামের মজিবর হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী। সয়ার ইউনিয়ন পরিষদের সদস্য
মনছুর পাটোয়ারী বিকালে এ
তথ্য নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাতে জানান, বুধবার সকাল থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। দুপুরে রান্নার জন্য
বাড়ির পাশ থেকে খড়ি সংগ্রহ করতে বের হন সাহেরা বেগম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে
তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সয়ার ইউপি সদস্য মনছুর পাটোয়ারী বলেন, “বজ্রপাতের শিকার হয়ে সাহেরা বেগম মারা গেছেন এ বিষয়টি আমি
প্রশাসনকে অবগত করেছি।“
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল
আমিন বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ
নিতে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।“