রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১৮:১৬ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ১৮:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বাড়ির কাছের মাঠে গরু বাঁধতে গেলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ওসি) মো. জসিম উদ্দিন জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।