ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১৬:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গাবরগাতী চৌরাবাড়ি এলাকার বাসিন্দা ও হামেদ আলীর ছেলে।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে গালাগাঁও এলাকায় ধানক্ষেতে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় তারাকান্দা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।