× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১৬:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গাবরগাতী চৌরাবাড়ি এলাকার বাসিন্দা ও হামেদ আলীর ছেলে।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে গালাগাঁও এলাকায় ধানক্ষেতে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাতে  তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় তারাকান্দা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা