× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোলে থেকেও বেঁচে গেল শিশু

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১১:১৯ এএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬ ১১:২০ এএম

বজ্রাঘাতে বাবার মৃত্যু হলেও প্রাণে বেঁচে যায় কোল থাকা শিশুকন্যা সাফিয়া। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বজ্রাঘাতে বাবার মৃত্যু হলেও প্রাণে বেঁচে যায় কোল থাকা শিশুকন্যা সাফিয়া। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর এক গ্রামে হৃদয়বিদারক এক ঘটনায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন এক বাবা, আর তার কোলেই থাকা শিশুকন্যা সাফিয়া বেঁচে গেছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি বিস্ময়েরও জন্ম দিয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল (৩৫) ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল পৌনে ৭টার দিকে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন সুমন।

এ সময় হঠাৎ বজ্রপাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন ঘটনাস্থলেই গুরুতর আহত হন বলেন তারা।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, কোল থাকা শিশুকন্যা সাফিয়া সে সময় ছিটকে পড়ে যায় এবং প্রাণে বেঁচে যায়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর তার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত এবং সুস্থ রয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে শিশুটির বেঁচে যাওয়াকে অনেকেই অলৌকিক হিসেবে দেখছেন।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন মন্ডলের আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা