× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাস চলাকালীন বজ্রপাত, বিকট শব্দে অজ্ঞান ১৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ১১:১৬ এএম

ক্লাস চলাকালীন আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে পৃথকভাবে দুইটি স্কুলের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ক্লাস চলাকালীন আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে পৃথকভাবে দুইটি স্কুলের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ক্লাস চলাকালীন আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে পৃথকভাবে দুইটি স্কুলের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। এরমধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেও হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন শিক্ষার্থী।

পৃথকভাবে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় দুটির প্রধানশিক্ষক।

উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. নজরুল ইসলাম জানিয়েছেন, দুপুরের দিকে ক্লাস চলাকালীন হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয়ের ভবনের ওপর বজ্রপাত হলে শ্রেণিকক্ষে অবস্থানরত সাতজন ছাত্রী আতঙ্কে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা আক্তার, সুমাইয়া ও মীম আক্তার, সপ্তম শ্রেণির জান্নাত, নবম শ্রেণির আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার।

তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিক্ষার্থী বাড়ি ফিরে গেলেও অপর পাঁচ শিক্ষার্থী এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে একই সময়ে মেহেন্দিগঞ্জের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাত হলে আটজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পরে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়। পরবর্তীতে অভিভাবকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. নিজামুল হক।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান জানিয়েছেন, বজ্রপাতের শব্দে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পরেছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এখনও কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা