× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বজ্রপাতে কুমিল্লায় কৃষকের মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ২১:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কৃষক সামসু মিয়া (৪৫) উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সামসু মিয়া নিজ গ্রামের বাড়িতে বেড়াতে যান। বাড়ির পাশের একটি জলাশয়ে মঙ্গলবার সকালে জাল দিয়ে মাছ ধরতে নামেন।

এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের মামা প্রভাষক মো. দুলাল হোসেন জানান, সামসু মিয়া দীর্ঘ ২৬-২৭ বছর ধরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর চকবস্তা গ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 

উপজেলার আনন্দপুর চকবস্তা গ্রামে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা