বগুড়া অফিস
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৮:৫৮ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার শিবগঞ্জে ভটভটির ধাক্কায় একজন নিহত হয়েছেন। উপজেলার পিরব ইউনিয়নে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার খরকোনা নিলোচ গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পিরব হাসপাতালের পূর্ব পাশে পাকা সড়কে একটি ভটভটির সঙ্গে ধাক্কা লাগে সিরাজুল ইসলামের। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।