× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ডাকাতের গুলিতে আরেক ডাকাত নিহত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৮:৪০ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬ ১৮:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতির চেষ্টাকালে এক ডাকাতের গুলিতে আরেক ডাকাত সদস্য নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম সাইফুল ওরফে ছয়ফুল (৩২)।

তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা এবং ফজলুর রহমানের ছেলে। উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করছিলেন। একদল সশস্ত্র ডাকাত ভোররাতে বাড়িটিতে প্রবেশ করে এবং রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। এ সময় ডাকাতরা রান্নাঘরের দরজায় লাগানো গ্রিল ভাঙার চেষ্টা করলে গিয়াস উদ্দিন সাহসিকতার সঙ্গে তা প্রতিরোধ করেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করার চেষ্টা করেন।

পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা অন্ধকারে গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একই দলের সদস্য সাইফুলের মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আকস্মিক এ ঘটনায় অন্য ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, “ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িত অন্যান্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা