কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৫:২৯ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬ ২১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বজ্রপাতে এক লবণচাষীর মৃত্যু হয়েছে। সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন।
মৃত্যু রমিজ উদ্দিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা এলাকার অছিউর রহমানের ছেলে। তিনি পেশায় লবণচাষী।
স্থানীয়দের বরাতে ছমিউদ্দিন জানান, সকাল থেকে কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় ধমকা হাওয়ার সাথে গুঁড়ি গুড়ি বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটেছে। চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ সংলগ্ন এলাকার লবণ মাঠে রমিজ উদ্দিনসহ শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে কাজ করছিলেন। এসময় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তিনি লবণের মাঠ থেকে উঠে আসেন। এক পর্যায়ে তিনি মাঝেরঘাট ব্রিজের উপর পৌঁছালে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা রমিজ উদ্দিনকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবরটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহটি উদ্ধার করেন বলে জানান ওসি।
ছমিউদ্দিন বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"