× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে ৮০০ যাত্রী নিয়ে আটকা চট্টলা এক্সপ্রেস

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১২:৫৮ পিএম

ফেনী স্টেশনে আটকে আছে চট্টলা এক্সপ্রেস ট্রেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী স্টেশনে আটকে আছে চট্টলা এক্সপ্রেস ট্রেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ থেকে ধোঁয়া বের হওয়ায় অন্তত ৮০০ যাত্রী নিয়ে ফেনী স্টেশনে আটকে আছে চট্টলা এক্সপ্রেস ট্রেন।

ত্রুটি সারাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ট্রেনের সহকারী লোকোমাস্টার (এএলএম) মোহাম্মদ কাওসার।

ফেনী স্টেশনে প্রবেশ করতেই মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

মোহাম্মদ কাওসারকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি ফেনী স্টেশনে প্রবেশ করে। এ সময় ইঞ্জিনের ছোট ছোট চেম্বারের ঢাকনা ‘ট্যাবলেট কভার’ থেকে ধোঁয়া বের হতে থাকে। এএলএম মোহাম্মদ কাওসার কাছে গেলে ধোঁয়ায় তার মুখমণ্ডল ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

ইঞ্জিনের ত্রুটির কারণে ট্রেনটি আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রী শাহাদাত হোসেন বলেন, অনেকক্ষণ ধরে ট্রেনটি দাঁড়িয়ে আছে। পরে শুনি ইঞ্জিনের ত্রুটি। কখন ট্রেন ছাড়বে সেই অপেক্ষায় আছি।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম বলেন, ধোঁয়ায় ওই রেলকর্মীর মুখ ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন আসার কথা রয়েছে। সেটি এলে ট্রেনটি পুনরায় ছেড়ে যাবে। যাত্রীদের ধৈর্য ধরার জন্য মাইকিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফেনী থেকে যেসব যাত্রী এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের অনেকেই ট্রেনের টিকিট হস্তান্তর করে অন্য পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুটি লেন স্বাভাবিক থাকায় অন্য ট্রেনগুলোর চলাচলে কোনও সমস্যা হচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা