× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ জনকে কুপিয়ে ৩ জনকে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ০৯:১৬ এএম

তিন জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

তিন জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরিদপুর সদরে দুই নারীসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন।

উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকার গদাধর ডাঙ্গী গ্রামে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আকাশ মোল্লা গদাধর ডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে। নিহতরা হলেন, আকাশের ফুফু রাহেলা বেগম, তার দাদি আমেনা বেগম ও প্রতিবেশী সুলতান আহমেদের ছেলে কাবুল আহমেদ। তিনি পেশায় একজন রিকশা চালক। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আকাশ মোল্লা তার দাদী ও ফুফুর সঙ্গে পারিবারিক কথা বলার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এরপরই আকাশ উত্তেজিত হয়ে প্রথমে তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে পাশের বাড়ির কাবুল নামের এক ব্যক্তি উত্তেজিত আকাশকে থামাতে গেলে তাকেও কুপিয়ে হত্যা করে সে। এরপর আরজিনা বেগম ও রিয়াজুল নামে প্রতিবেশীরা ঠেকাতে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিন জনের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি বলেন, ‘মানসিক ভারসাম্যহীন’ আকাশকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা