× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ২০:৩১ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ২১:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জে বানিয়াচং ও নবীগঞ্জে পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও এক জন।

বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। 

 নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়ার আব্দুল সালাম (৬০)। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, বিকেলে মকসুদ আলী গড়দার হাওরে নিজ জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি নোয়াগাঁও গ্রামের ছাবর উল্লার ছেলে। 

 

এদিকে, একই সময়ে বানিয়াচং জাতুকর্ণপাড়া এলাকার হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আব্দুল সালামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি এই গ্রামের আব্দুল গফুরের ছেলে। 

 

এছাড়া বজ্রপাতে একই উপজেলার গড়পাড় গ্রামের সামরুজ মিয়া (৫০) নামে আরেকজন কৃষক আহত হয়েছেন। 

 

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “নিহত মকছুদ আলীর পরিবারটি দরিদ্র। তার পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।"

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা