দুপচাঁচিয়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ২০:০৯ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ২১:১৪ পিএম
প্রতীকী ছবি
বগুড়া দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে আবু রোহান সিদ্দিক (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের তারাজুন গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
রোহান মালয়েশিয়া প্রবাসী ওবায়দুল ইসলামের ছেলে। সে বাজারদীঘি ইকরা কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। দুপচাঁচিয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল রোহান। আনুমানিক দুপুর ১টার দিকে তার মা তাকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৩০ গজ পশ্চিমে তারাজুন মাদ্রাসার পুকুরে তাদের ব্যবহৃত একটি লাল রঙের প্লাস্টিকের মগ ভাসতে দেখে তার সন্দেহ হয়।