× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা প্রেস ক্লাবে হামলার ঘটনায় মামলা

খুলনা অফিস

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৮:৪২ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ২১:২০ পিএম

খুলনা সদর থানা। ছবি: সংগৃহীত

খুলনা সদর থানা। ছবি: সংগৃহীত

প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দত্ত বাদী হয়ে সোমবার রাতে খুলনা সদর থানায় মামলাটি করেন।


মামলায় নামীয় চারজন হলেন— রিপন আকন, গাউস, হালিম ও মিজান। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।


মামলার এজাহারে বলা হয়, গত রবিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে একদল ‘সন্ত্রাসী’ জোরপূর্বক খুলনা প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করে। তারা আগামী ৩০ এপ্রিলের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও দৈনিক প্রবর্তন-এর সম্পাদক মোস্তফা সরোয়ারকে খুঁজতে থাকেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ সময় উপস্থিত সময়ের খবর সম্পাদক তারিকুল ইসলামসহ অন্য সাংবাদিকরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদের ওপর চড়াও হয় এবং মারধরের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা এলোপাতাড়ি হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে।


এদিকে হামলার প্রতিবাদে সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না”।


খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, তবে এখনো কেউ আটক হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা