× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৭:০৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার সোনাতলায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের বেড়েরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান লুতু (৫২) ওই গ্রামের বাসিন্দা জোনাব আলী প্রামাণিকের ছেলে। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, লুৎফর রহমান রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে৷  এ ঘটনার জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা