× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় মা-মেয়েসহ ৩ জন নিহত

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১২:০৬ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ১২:০৯ পিএম

জামালপুরের মেলান্দহ এলাকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে বিধ্বস্ত বসতঘর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের মেলান্দহ এলাকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে বিধ্বস্ত বসতঘর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় সোমবার ভোর সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।

নিহতরা হলেন দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের সঙ্গে কথা বলে এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজ বাড়ির একটি কক্ষে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। গভীর রাতে হঠাৎ দমকা হাওয়া ও প্রবল কালবৈশাখী ঝড় শুরু হয়। এরপর ভোরে ঘরের পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে টিনের ঘরের ওপর পড়ে। এতে তারা তিনজনই গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রাতের অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি।

পরে সকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে গাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন।

মেলান্দহ থানার পুলিশ জানায়, এটি একটি দুর্ঘটনা এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা