চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১১:৪৯ এএম
নির্বাচন উপলক্ষে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে গেদে-দর্শনা চেকপোস্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভারতের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষে তিন দিনের জন্য গেদে-দর্শনা চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ থাকবে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তুহিন সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা ২০ মিনিট থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার সাময়িকভাবে বন্ধ থাকবে।
তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা এই সময়ের মধ্যে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
আগামী ৩০ এপ্রিল থেকে আগের মতো স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।