বগুড়া অফিস
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১০:০৫ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ১০:২৪ এএম
কালবৈশাখী ঝড়ে বগুড়ার গাবতলীর লাঠিগঞ্জ বাজারে উপড়ে পড়া বটগাছের নিচে ক্ষতিগ্রস্ত দোকান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে সোমবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উমা চন্দ্র (৫২) চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ ঝড় শুরু হলে বাজারের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিশাল বটগাছ উপড়ে গিয়ে তার দোকানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন।
এ বিষয়ে, গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।