× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ বিসিকে নির্মাণাধীন গেট ধসে শ্রমিক নিহত, আহত ৪

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ২২:৪৫ পিএম

কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকে নির্মানাধীন গেট ধসে একজন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকে নির্মানাধীন গেট ধসে একজন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকে নির্মানাধীন প্রধান ফটক ভেঙে রাসেল (২৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ নির্মাণ শ্রমিক ।

সদর উপজেলা মারিয়া এলাকার শিল্পনগরী বিসিকে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মারিয়া ইউনিয়নের সল্পমারিয়া এলাকার মানিক মিয়ার ছেলে।এ ঘটনায় আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বিসিকের প্রধান ফটকের উপরের অংশে ঢালাই দেয়া হয়। ঢালাই শেষ হওয়ার পরপরই ফটক ধসে পড়লে ৫ জন শ্রমিক এর নিচে চাপা পড়ে। প্রথমে এলাকাবাসী ৪জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসলে তারা আরও একজনকে উদ্ধার করে। 

এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রালেম নামে একজনকে মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে তাৎক্ষণিক জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

নির্মাণ শ্রমিক খোকন মিয়া জানান, বিসিকের প্রধান ফটকের উপরে অংশে ঢালাই দেয়া হচ্ছিল। হঠাৎ ভেঙে পড়ে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন এসে চাপা পড়া লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, “মাগরিবের ঠিক আগ মুহূর্তে সংবাদটি পাওয়ার পরপরই জেলা নেতৃবৃন্দসহ আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন এবং দুজন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে আছেন। আমরা তাদের পরিবারের সাথে দেখা করবো। আহতদের চিকিৎসা নিশ্চিত করাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা প্রদান করতে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো।"

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিস আব্দুল্লাহ খালিদ বলেন, “আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছাই। এসে দেখি যে স্থানীয় লোকজন অলরেডি উদ্ধার কাজ শুরু করে দিয়েছে এবং আমাদের ভলান্টিয়ার ছিল এখানে।

“স্থানীয় লোকজন এবং আমাদের ফায়ার সার্ভিসের ভলান্টিয়াররা উদ্ধার করে কয়েকজনকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। অনেকে ধারণা করছিল ধ্বংসস্তূপের নিচে হয়তো কেউ আটকা আছে। নিখোঁজ কেউ রয়েছে কিনা চেক করার জন্য ধ্বংসস্তূপ সরিয়ে আর কাউকে পাইনি। পরে উদ্ধার অভিযান সমাপ্ত করি।”

এ বিষয়ে কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আল ফারুক বলেন, “প্রধান ফটকের উপরের অংশের ঢালাই দেওয়ার কাজ হওয়ার কথা ছিল আজকে। আমাদের অফিসের লোকজন ঝড় বৃষ্টির জন্য মানা করেছিল ঢালাই দেওয়ার জন্য। কিন্তু না করেই ঢালাই দেওয়ার কাজ শুরু করে পরে হয়তো ভেঙে পড়ছে। বিষয়টি আমরা ঠিকাদারকে জানিয়েছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনা কর্তৃপক্ষের সাথে কথা বলবো।”


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা