× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লামায় ১৮ শিক্ষার্থীর ‘হিটস্ট্রোক’, হাসপাতালে ভর্তি

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৯:০৮ পিএম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লামা, বান্দরবান। ছবি: সংগৃহীত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লামা, বান্দরবান। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও অসহনীয় গরমে ১৮ জন শিক্ষার্থী ‘হিটস্ট্রোকে’ অসুস্থ হয়ে পড়েছে।

সরই উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন রবিবার এই ঘটনা ঘটে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিপূর্ণ বড়ুয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শ্রেণিকক্ষে তীব্র গরম অনুভূত হচ্ছে। চলমান এ তাপপ্রবাহের ভেতর  ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীরা জ্ঞান হারিয়ে ফেলে। শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর অভিভাবকরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৭ম শ্রেণির শামীমা আক্তার, খুরশিদা আক্তার, মো. ইয়াছিন আরাফাত, আলিফা আক্তার, রুবাইয়া আবচার, জান্নাত আরা বেগম ও সামিয়া, ৮ম শ্রেণির শাহিদা ও তায়্যিবিন আক্তার, এবং ১০ম শ্রেণির ফাতেমা আক্তার ও শিক্ষা আক্তার রয়েছে।

এছাড়াও সাদিয়া (১), জান্নাতুল মাওয়া, সাদিয়া (২), মিরতিস্থান ইবনে জিয়া, জুনাইদুল ইসলাম ও আবু সুফিয়ানসহ আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিপূর্ণ বড়ুয়া জানান, বিদ্যালয়ে ৩৬৬ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষক রয়েছেন। তীব্র গরমে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। শিক্ষার্থীরা বারবার অসুস্থ হয়ে পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে, এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও বর্তমান আবহাওয়া বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা