× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌদ্দগ্রামে বাস চাপায় যুবক নিহত

‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৬:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম একটি যাত্রীবাহী বাসের চাপায় মো. জুয়েল(৪৫) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি ফেনী জেলার ফেনী সদরের অশ্বদিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর নামক স্থানে রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল পরিবার নিয়ে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুরে আবদুর সাত্তারের বাসায় ভাড়া থাকতেন।

‎তথ্যটি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া বাসটি ও তার চালককে সনাক্ত করে আটকের চেষ্টা চালানো হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‎প্রত্যক্ষদর্শী আবদুল হামিদ জানান, নিহত জুয়েল চা খেয়ে রাস্তা পারাপারের সময় মহাসড়কের চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়।

‎বাসার মালিক আবদুর সাত্তারের জানান, নিহত জুয়েলের এক মেয়ে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আরেক ছেলে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের পড়াশোনা করছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ  করে কয়েকটি বাস আটক করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা