× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে দখলমুক্ত সওজের জায়গা

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৫:৫৮ পিএম

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল হওয়ার সময়ের চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল হওয়ার সময়ের চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দখল হওয়া জায়গা অবশেষে মুক্ত হয়েছে। এতে করে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে।

এর আগে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পৌরসভার পাঁচশিরা বাজার এলাকায় সওজের জায়গা কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠে প্রভাবশালী ব্যাবসায়ী ও মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এবং  সড়ক ও জনপথ বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের পর সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং দখলদারকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে কাঁটাতার ও সিমেন্টের খুঁটি সরিয়ে নেওয়া হয়। এতে করে জায়গাটি আগের অবস্থায় ফিরে আসে।

রবিবার সরেজমিনে দেখা যায়, বর্তমানে ওই স্থানে আর কোনো অবৈধ বেড়া বা দখলের চিহ্ন নেই। এতে করে মহাসড়কের পাশে জনগণের চলাচলে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বলেন, আগে অবৈধ ভাবে জায়গা দখল করে কাঁটাতারের বেড়ার কারণে চলাচলে ঝুঁকি ছিল। এখন সেটি সরিয়ে নেওয়ায় সড়ক দুর্ঘটনার আশঙ্কা কমেছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

জয়পুরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহদি খান বলেন, “সওজের জায়গা দখলের কোনো সুযোগ নেই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখল ঠেকাতে কঠোর নজরদারি থাকবে।”

এলাকাবাসীর দাবি, শুধু এই ঘটনাই নয় সড়কের পাশে যেসব সরকারি জায়গা দখল হয়ে আছে, সেগুলোর বিরুদ্ধেও নিয়মিত অভিযান চালানো প্রয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা