× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নকল পণ্য তৈরির অপরাধে ১১ প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৭:৪৪ পিএম

কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : প্রবা

কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : প্রবা

ভেজাল শিশুখাদ্য, নকল বৈদ্যুতিক তার ও কসমেটি সামগ্রী বিক্রি অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত রাজধানীর কদমতলী, কামরাঙ্গীরচর ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেন আদালত।

র‌্যাব-১০-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশুখাদ্য, কসমেটিক্স সামগ্রীসহ অবৈধ ও মানহীন গিজার উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। মঙ্গলবার অভিযান চালিয়ে নকল সামগ্রী বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে পিএইচবি কেবলসকে তিন লাখ টাকা, এমএসজিএম প্রাইম কেবলসকে এক লাখ, তানিয়া কেবলসকে চার লাখ, মিশু মেটালকে তিন লাখ, কনফিডেন্স ফুড প্রোডাক্টসকে দুই লাখ, ইউনিভার্সাল এন্টারপ্রাইজকে পাঁচ লাখ, রাজিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে  তিন লাখ, কাওসার এন্টারপ্রাইজকে তিন লাখ এব অন্য কয়েকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

তাছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রায় এক লাখ টাকার নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশুখাদ্য ও কসমেটিক্স সামগ্রী ধ্বংস করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা