× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলির নিচে পরে হেলপার নিহত

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১৪:২৬ পিএম

 রাজাপুরে রবিবার ইটবোঝাই ট্রলি খাদে পরে হেলপার নিহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজাপুরে রবিবার ইটবোঝাই ট্রলি খাদে পরে হেলপার নিহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পরে হেলপার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের উপজেলার গালুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভির ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামের বাসিন্দা। তিনি ঝালকাঠির এআরএম ব্রিকফিল্ডের ইটবহনকারি ট্রলির হেলপারের কাজ করতেন। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে এআরএম ব্রিকফিল্ড থেকে চারটি ট্রলি ইট নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। পথে রাজাপুরের গালুয়া এলাকায় একটি গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পরে যায়। এসময় উল্টে গেলে হেলপার তানভির গাড়ির নিচে চাপা পরে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তানভিরকে উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরে গাড়ি রেখে এর চালক শাকিল পালিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চত করে জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা