রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১২:৫০ পিএম
রূপগঞ্জে ডেমরা-কামশাইর সড়কের কেওডালা-কায়েতপাড়া নদীরঘাট সড়কে বালু নদীর উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা-কামশাইর সড়কের কেওডালা-কায়েতপাড়া নদীরঘাট সড়কে বালু নদীর উপর এলজিইডির ৯৭ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৩২৬ টাকা ব্যয়ে ৬২৫.৩৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়ছে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু রবিবার সকালে এ সেতুর নির্মান কাজের উদ্বোধন করেন।
এলাকাবাসী জানান, সেতুটি নির্মাণের মাধ্যমে নদী পারাপারের দুর্ভোগ কমবে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জরুরি প্রয়োজনে যাতায়াত আরও দ্রুত ও নিরাপদ হবে। বিশেষ করে কাঞ্চন, কায়েতপাড়া ও আশপাশের এলাকার মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও এলাকাবাসী।
এসময় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, “এই ব্রিজটি কয়েকটি সংস্থা মিলে বন্ধ করে রেখেছিল, তাদের বিরুদ্ধে কেউ কোনও কথা বলতে সাহস পায় না। রূপগঞ্জবাসী যখন আমাকে সংসদে পাঠিয়েছে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইনা, আমাদের এখানে জলসিড়ি আবাসন প্রকল্প আছে, তারা যদি সরকারিভাবে জমি চায় তহলে একোয়ার করে নিতে পারে।”