× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে ডিজেলসহ আটক একজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১২:৩২ পিএম

হাতিয়ায় যৌথ অভিযানে ডিজেলসহ মো. মহিউদ্দিন নামে একজনকে আটক করে নৌবাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাতিয়ায় যৌথ অভিযানে ডিজেলসহ মো. মহিউদ্দিন নামে একজনকে আটক করে নৌবাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং অবৈধ মজুদ ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী ধারাবাহিকভাবে কঠোর অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত একটি যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার দিবাগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত মোট ৩০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় মো. মহিউদ্দিন (৪৫) নামে একজনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া অনুসরণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, জাতীয় স্বার্থবিরোধী যেকোনো ধরনের জ্বালানি মজুদ, চোরাচালান বা বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা