× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে বালুমহলের ইজারা বাতিলের সিদ্ধান্ত নিলেন এমপি আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ২১:৫৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘদিন ধরে বিতর্কিত ও কোটি টাকার অবৈধ আয়ের উৎস হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার বালুমহলের ইজারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।

নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে শনিবার রাতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন তিনি।


জানা গেছে, বালুমহলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল, যা পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

শুধু বালুমহলের ইজারা বাতিলেই সীমাবদ্ধ থাকেননি আব্দুল মান্নান। নদীভাঙনের ঝুঁকিতে থাকা বিস্তীর্ণ এলাকা রক্ষায় টেকসই নদীতীর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি, যা বাস্তবায়িত হলে বহু পরিবার ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া সাধারণ মানুষের ভোগান্তি ও আর্থিক চাপ কমাতে তিনি আরও একাধিক জনবান্ধব সিদ্ধান্ত নিয়েছেন। পৌর এলাকায় সিএনজি ও অটোরিকশা থেকে আদায় করা টোল (চাঁদা) সম্পূর্ণ মওকুফ ঘোষণা করা হয়েছে, ফলে পরিবহন সংশ্লিষ্ট চালক ও সাধারণ যাত্রীরা সরাসরি উপকৃত হবেন বলে জানান স্থানীয়রা।

নবীনগর বড় বাজারের খাজনা বাতিলের সিদ্ধান্তও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। এতে করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর দীর্ঘদিনের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা