বরিশাল অফিস
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ২১:০৮ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬ ২১:১০ পিএম
বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের উপস্থিতিতে শনিবার নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা করেছেন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।
এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার বরিশাল নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।