× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় ভটভটি উলটে এক নারী শ্রমিক নিহত

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ১৮:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উলটে জামিলা বেগম (৩০) নামে এক নারী নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার রানীনগর উপজেলার কৌনুজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।


নিহত জামিনা উপজেলার হরিশপুর গ্রামের মো. কমলা হোসেনের স্ত্রী। আহত ৬ জন হলেন- হরিশপুর গ্রামের নয়ন (৩২), শামীম (৩০), তারেক (২৮), জাবেদ, আলামিন (৩০) ও আব্দুল লতিফ (২৮)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।


স্থানীয়দের বরাতে তিনি আর ও জানান, উপজেলার হরিশপুর গ্রাম থেকে সকালে ৮-১০ জন নির্মাণ শ্রমিক ভটভটিযোগে রাণীনগরের উদ্দেশ্যে রওনা দেন। কৌনজ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উলটে পড়ে যায়। এতে ভটভটিতে থাকা বেশ কয়েকজন আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারী শ্রমিক জামিনাকে মৃত ঘোষণা করেন। আর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।"

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা