নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ১৬:০৪ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬ ১৬:৩৭ পিএম
প্রতীকী ছবি।
নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন।
ঢাকা থেকে ছেড়ে আসা
বেনাপোলগামী একটি ট্রেনের নিচে পড়ে তারা নিহত হন। ঘটনাটি শনিবার দুপুর ১২টা ৪৫
মিনিটের দিকে ঘটে।
স্থানীয় বাসিন্দা সাব্বির
হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই নারী বারবার স্থানীয়দের কাছে ট্রেন
আসার সময় জানতে চাইছিলেন। একপর্যায়ে তিনি চিত্রা সেতুর রেল ব্রিজের ওপর উঠে যান। চলন্ত
ট্রেনের নিচে সন্তান নিয়ে ঝাপিয়ে পড়লে ঘটনাস্থলেই নারী ও তার প্রায় দুই বছর বয়সী
ছেলে সন্তানের মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, নিহত নারী ও শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।