গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ১০:৫৮ এএম
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারে বিদ্যুতায়িত হয়ে সুমন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া একই গ্রামের শামসুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সুমন মিয়া রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে বাড়ির পাশে মাছের খামারে বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন। স্বজনরা দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আতিকুর রহমান বলেন, মাছের খামারে বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। তবে এই ব্যাপারে কেউ অভিযোগ দায়ের করেনি।