× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়া সীমান্তে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ২২:২৮ পিএম

কুষ্টিয়া সীমান্তে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও নেশাজাতীয় সামগ্রীর আনুমানিক মূল্য ২৪ লাখ ১০ হাজার ২০০ টাকা। 

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার দুপুরে এ তথ্য জানান কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির শকুন্তলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং ৩৪ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়াও সকাল ৬টা ৪০ মিনিটে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল মদ, ১৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৪৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে উদয়নগর বিওপির আতারপাড়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক-বিস্ফোরক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা