× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের বাজার করে ফেরার পথে প্রাণ হারালেন কলেজশিক্ষার্থী

সিরাজগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৬:৪৩ পিএম

নিহত কলেজশিক্ষার্থী ইনজামুল হক। ছবি: সংগৃহীত

নিহত কলেজশিক্ষার্থী ইনজামুল হক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরি সঙ্গে সংঘর্ষে ইনজামুল হক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কয়েক দিন পরে অনুষ্ঠিত হতে যাওয়া নিজের বিয়ের বাজার করে ফিরছিলেন তিনি। ইনজামুল সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার দুপুরে (২৮ ডিসেম্বর) উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা চৌকিদহ ব্রিজে এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন। 

নিহত ইনজামুল উল্লাপাড়ার প্যাচরপাড়া গ্রামের বাসিন্দা। 

আহতরা হলেন নাইম হোসেন ও সিয়াম হোসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। 

স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী ইনজামুল বিয়ের সরঞ্জাম কিনে বাড়িতে যাচ্ছিলেন। এসময় বাঘাবাড়িগামী একটি তেলের লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইনজামুল প্রাণ হারান। 

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, ‘চৌকিদহ ব্রিজের পাশে বাঘাবাড়িগামী ট্যাংকলরির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ইনজামুল নামে একজন নিহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ট্যাংকলরিটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।’  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা