× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টেশন রোডে অবৈধ দখল বন্ধে হুঁশিয়ারি চসিক মেয়রের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ২৩:২৪ পিএম

বৃহস্পতিবার নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন চসিক মেয়র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৃহস্পতিবার নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন চসিক মেয়র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম স্টেশন রোড এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রাখার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার তিনি নিজে উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মেয়র জানান, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং যানজটের কারণে নগরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট দোকান মালিকদের জরিমানার আওতায় আনা হবে।

তিনি বলেন, রাস্তা জনগণের সম্পদ। কেউ ব্যক্তিগত প্রয়োজনে রাস্তা দখল করে মালামাল রাখলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্টেশন রোডে দীর্ঘদিন ধরে যে অনিয়ম চলছে, তা বন্ধে সিটি করপোরেশন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

মেয়র আরও বলেন, ব্যবসা পরিচালনায় নির্ধারিত সীমা মেনে চলা বাধ্যতামূলক। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা দণ্ডনীয় অপরাধ। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জরিমানা ও উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, স্টেশন রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ অভিযানের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করে পথচারী ও যান চলাচল স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা