× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ২১:০৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়া  নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাঁধন মীরা (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার গৌরীপুর ইউনিয়নের তেওরীপুর গ্রামের বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত শ্রমিক ভাণ্ডারিয়া উপজেলার তেওরীপুর ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা  মো. বাদশা মীরার ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, তেওরীপুর গ্রামের মো. লিটন হাওলাদারের নির্মাণাধীন ভবনে বাঁধন মীরা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি ভবনের একটি কক্ষের বাইরে থাকা বৈদ্যুতিক তার গুছিয়ে ভেতরে নেয়ার চেষ্টা করেন। এ সময় তারটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন, এবং নিচে ফ্লোরে পড়ে যান। 

তাৎক্ষণিকভাবে সহকর্মী রাজমিস্ত্রি মো. বশির হাওলাদারসহ স্বজনরা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা