× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফ ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ২০:৫৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্প ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২১) নামের এক পর্যটক নিহত হয়েছেন।

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল ইসলাম ঢাকার বাড্ডা থানার মধ্যবাড্ডা এলাকার নুরে আলমের ছেলে। বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিকালে ভাড়া করা একটি মোটরসাইকেলে করে টেকনাফ থেকে কক্সবাজার ফিরছিলেন আশরাফুল। পথে বড় ডেইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আশরাফুল গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক আরও জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা