× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে ডোপ টেস্টে পজিটিভ তিন পুলিশ সদস্য, বিভাগজুড়ে আলোড়ন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৯ পিএম

পুলিশ সুপারের কার্যালয়, বরিশাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশ সুপারের কার্যালয়, বরিশাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল জেলা পুলিশের তিন সদস্যের ডোপ টেস্টে পজিটিভ ফল এসেছে। এ ঘটনায় পুরো জেলা পুলিশ বিভাগে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাহিনীকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের উদ্যোগে সদস্যদের ডোপ টেস্ট কার্যক্রম চালু করা হয়েছে।

এর অংশ হিসেবে গত তিন দিন আগে উজিরপুর থানা পুলিশের সদস্যদের ডোপ টেস্ট করা হয় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। পরীক্ষায় তিনজন কনস্টেবলের ফল পজিটিভ আসে।

ডোপ টেস্টে পজিটিভ শনাক্ত হওয়ার পর ওই তিন পুলিশ সদস্যকে পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানান, জেলা পুলিশের সব সদস্যের ডোপ টেস্ট পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে। জেলার ১০টি থানার পুলিশ সদস্যদের এই পরীক্ষার আওতায় আনা হয়েছে।

এর ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল উজিরপুর থানার তিন সদস্যকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয় এবং সেখানেই তাদের ডোপ টেস্ট করা হয় বলেও তারা জানান।

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তিন পুলিশ সদস্যকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।”

তবে এ বিষয়ে এখনও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ডোপ টেস্ট কার্যক্রম চলমান থাকবে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশে চলমান এই ডোপ টেস্ট কার্যক্রমকে মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে একাধিক সদস্যের পজিটিভ ফল সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা