× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় জমির বিরোধের সংঘর্ষ, নারী নিহত

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১৬:০৯ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৬ ১৬:১৯ পিএম

সংঘর্ষে  নিহত নারী। প্রতীকী ছবি

সংঘর্ষে নিহত নারী। প্রতীকী ছবি

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সোমা আক্তার (৩০) নামের একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোমা ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। গুরুত্বর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নূর ইসলাম ও প্রতিবেশী শাহীন মিয়া এবং বাবুল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে বুধবার সকালে শাহীন ও বাবুল তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এক্সকাভেটর দিয়ে মাটি কাটতে যান। তখন নূর ইসলামের লোকজন বাধা দেন। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের বেশ কিছু লোক আহত হন। আহতদের মধ্যে নূর ইসলাম পক্ষের গুরুতর আহত নারী সোমা আক্তার মারা যান।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের পাশাপাশি হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা