চট্টগ্রামে বিশ্ব পানি দিবস ২০২৬ উদযাপন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৮:৫৯ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬ ২০:০৮ পিএম
অনুষ্ঠান ব্যবস্থাপনায় মো. খোরশেদ আলম (অপারেশন ম্যানেজার, ওসাপ, বাংলাদেশ, প্রধান অতিথি ম্যানেজিং ডিরেক্টর, চট্টগ্রাম ওয়াসা। ছবি : সংগৃহীত
“পানি ও লিঙ্গ সমতা: যেখানে পানি প্রবাহিত হয়, সেখানে সমতা বৃদ্ধি পায়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ওসাপ (ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পোর) বাংলাদেশ ও চট্টগ্রাম ওয়াসার যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। এতে সরকারি-বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি, নারী নেত্রী এবং নিম্নআয়ের জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের
উদ্দেশ্য ছিল নগর নিম্নআয়ের জনগোষ্ঠীর নিরাপদ পানির প্রবেশাধিকার নিশ্চিত করা এবং লিঙ্গ
ও সামাজিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরা।
ওসাপ কান্ট্রি ম্যানেজার উত্তম কুমার সাহার সভাপতিত্বে ও মেহেনাজ নাসরীন শীলার সঞ্চালনায়
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা
বেগম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল
আমিন এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি
তার বক্তব্যে বলেন, ‘নিরাপদ পানির প্রবেশাধিকার নিশ্চিত করতে হলে পরিকল্পনা ও বাস্তবায়নের
প্রতিটি ধাপে লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিতে হবে।’
সঞ্চালনায় ছিলেন
মূল
প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েটের অধ্যাপক ড. ফারজানা রহমান জুথি। তিনি বলেন, ‘নিরাপদ
পানির সুযোগ বাড়লেও নারী ও কিশোরীরাই এখনও পানি সংগ্রহের প্রধান দায়িত্ব বহন করছে,
যা তাদের জন্য ঝুঁকি ও কষ্টের কারণ।’
আলোচনায়
পানি ব্যবস্থাপনায় লিঙ্গ সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি অন্তর্ভুক্ত করা, নারীদের অংশগ্রহণ
বাড়ানো এবং নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য আরও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া
হয়। কমিউনিটি পর্যায়ের নারী প্রতিনিধিরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
সভা
শেষে অংশগ্রহণকারীরা কয়েকটি কর্মপরিকল্পনায় একমত হন। এগুলো হলো : এলআইসি এলাকায় স্বল্পমূল্যে
পানির ব্যবস্থা, জেন্ডার অ্যাকশন প্ল্যান ও বাজেট বরাদ্দ, পানি ও স্যানিটেশন খাতে নারী
উদ্যোক্তা উৎসাহ, যৌথ লিঙ্গ সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি মূল্যায়ন, পানি ব্যবস্থাপনা
কমিটিতে নারীদের প্রশিক্ষণ ও নেতৃত্ব।
আয়োজকরা
জানান, এসব সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও
লিঙ্গ-সংবেদনশীল পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় এই
সুপারিশগুলো অন্তর্ভুক্ত করা হবে।
আরকে/প্রবা