× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৭:৫১ পিএম

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ। প্রতীকী ছবি

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ। প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে সিনথিয়া নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌরভবনের সামনে একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিনথিয়া উদ্দিন (১৫) লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তিনি লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তারের মেয়ে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাকসুদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুই সন্তানকে নিয়ে সিনথিয়ার মা লাকসামে ভাড়া বাসায় থাকতেন। সোমবার সন্ধ্যায় বান্ধবীদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করা নিয়ে মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে সিনথিয়া নিজের শয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

পরদিন সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ শয়নকক্ষ থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার হাতে ব্লেড দিয়ে কাটা ৮-১০টি দাগ পাওয়া গেছে।

ওসি মাকসুদ আহম্মেদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা